Thursday, March 28, 2019

JSC JDC S.S.c H.sc PSC NU রেজাল্ট পাওয়ার লিংক

 কেমন আছেন । আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম কিছু গুরুত্বপুৃণ লিংক নিয়ে যা আমরা প্রয়োজনের তাগিদে খুজে থাকি।
 JSC    JDC     S.S.c   H.sc  রেজাল্ট পাওয়ার লিংক
www.educationboard.gov.bd/
http://www.educationboardresults.gov.bd/



PSC  রেজাল্ট পাওয়ার লিংক
http://dperesult.teletalk.com.bd/dpe.php


 জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট
http://www.nu.ac.bd/results/

জনপ্রিয় কিছু ওয়েব

জনপ্রিয় কিছু ওয়েব
1) www.prothom-alo.com
2) www.bdnews24.com
3) www.banglanews24.com
4) www.techtunes.com.bd
5) www.bdjobs.com
6) www.somewhereinblog.net
7) www.mzamin.com
8) www.amardeshonline.com
9) www.bikroy.com
10) www.cellbazaar.com

====ঢাকা বিভাগের দর্শনীয় স্থানের তালিকা====

বিসমিল্লাহির রহমানির রাহিম
অাজ আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা বিভাগের  দর্শনীয় স্থানের তালিকা নিয়ে।
এক নজরে ঢাকা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, আহছান মঞ্জিল, বায়তুল
মোকাররম মসজিদ, রাস্ট্রীয় অতিথি ভবন পদ্মা/মেঘনা, ঢাকেশ্বরী মন্দির,
কাজী নজরুল ইসলামের মাজার, বিমানবন্দর, সোনারগাঁও, বিজয় সরণি ফোয়ারা,
বসুন্ধরা সিটি, বাকল্যান্ড বাঁধ, বলধা গার্ডেন, অপরাজেয় বাংলা ভাস্কর্য,
জাতীয় ঈদগাহ ময়দান, শাহআলী বোগদাদির মাজার, ওসমানী স্মৃতি মিলনায়তন,
জাতীয় জাদুঘর, ক্রিসেন্ট লেক, শিশুপার্ক, বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১,
বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-২, বাংলাদেশ-জাপান সেতু, বাংলাদেশ-চীন মৈত্রী
সেতু, কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু স্টেডিয়াম, হোটেল সোনারগাঁও,
কবিভবন, সোহরাওয়ার্দী উদ্যান, শাহী মসজিদ, জয়কালী মন্দির, আসাদ গেট,
বড় কাটারা, শাপলা চত্বর ফোয়ারা, ঢাকা শহররক্ষা বাঁধ, স্বোপার্জিত
স্বাধীনতা ভাস্কর্য, পল্টন ময়দান, অস্ত্র তৈরির কারখানা, শিল্পকলা
একাডেমী মিলনায়তন, লোকশিল্প জাদুঘর, গুলশান লেক, ওসমানী উদ্যান, গণভবন,
জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, হোটেল
শেরাটন, বাংলাদেশ টেলিভিশন ভবন, ধানমন্ডি ঈদগাহ, কমলাপুর বৌদ্ধবিহার-
কমলাপুর, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা তোরণ, বাংলা একাডেমী গ্রন্থাগার,
ছোট কাটারা-চকবাজারের দক্ষিণে, কদম ফোয়ারা, বিমাবন্দর রক্ষাবাঁধ, জাগ্রত
মুক্তিযোদ্ধা ভাস্কর্য, স্বাধীনতা জাতীয় স্কোয়ার, মেশিন টুলস
ফ্যাক্টরি, বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর, রমনা লেক-রমনা পার্ক, যমুনা ভবন,
তিন নেতার স্মৃতিসৌধ, মিরপুর স্টেডিয়াম, হোটেল পূর্বাণী-মতিঝিল, ঢাকা
বিশ্ববিদ্যালয়, গুলিস্তান পার্ক, বিনত বিবির মসজিদ, শাক্যমুনি
বৌদ্ধবিহার, খ্রিস্টান কবরস্থান, বিমানবাহিনীর সদর দফতর গেট, আওরঙ্গবাদ
দুর্গ-লালবাগ, সার্ক ফোয়ারা, দুরন্ত ভাস্কর্য-শিশু একাডেমী, বিশ্ব
ইজতেমা ময়দান-টঙ্গী, ধানমন্ডি লেক-ধানমন্ডি, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ,
প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, চক মসজিদ, গুরুদুয়ারা নানক শাহী, হোসনি দালান,
বলাকা ভাস্কর্য, মহানগর নাট্যমঞ্চ, সামরিক জাদুঘর, রাজারবাগ শহীদ
স্মৃতিসৌধ, শিখা অনির্বাণ, সাত গম্বুজ মসজিদ, কাকরাইল চার্চ, দোয়েলচত্বর
ভাস্কর্য, মহিলা সমিতি মঞ্চ, হাইকোর্ট ভবন, মহাকাশবিজ্ঞান ভবন,
নভোথিয়েটার, তারা মসজিদ, লালবাগ দুর্গ, বাহাদুর শাহ পার্ক, পুলিশ
মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় আর্কাইভস, রাজউক, ফ্যান্টাসি
কিংডম, নন্দন পার্ক, ওয়ান্ডারল্যান্ড, শিশুপার্ক, শ্যামলী শিশুমেলা।



ফরিদপুর

গেরদা মসজিদ, পাতরাইল মসজিদ ও দীঘি, বাসদেব মন্দির, পল্লীকবি
জসীমউদ্দীনের বাড়ি ও কবরস্থান, নদী গবেষণা ইনস্টিটিউট, জগদ্বন্ধু
সুন্দরের আশ্রম, সাতৈর মসজিদ , ফাতেহাবাদ টাকশাল মথুরাপুর দেউল, বাইশ রশি
জমিদার বাড়ি, জেলা জজ কোর্ট ভবন , ভাঙা মুন্সেফ কোর্ট ভবন, বীরশ্রেষ্ঠ
মুন্সী আবদুর রউফ জাদুঘর।



গাজীপুর

জাগ্রত চৌরঙ্গী, ছয়দানা দীঘি ও যুদ্ধক্ষেত্র, উনিশে স্মারক ভাস্কর্য,
আনসার-ভিডিপি একাডেমী স্মারক ভাস্কর্য, মুক্তিযুদ্ধ স্মৃতি কর্নার,
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রাজবাড়ি শ্মশান, শৈলাট , ইন্দ্রাকপুর,
কপালেশ্বর, রাজা শিশুপালের রাজধানী, একডালা দুর্গ (প্রাচীন ও
ধ্বংসপ্রাপ্ত), মীর জুমলার সেতু, সাকাশ্বর স্তম্ভ, বঙ্গতাজ তাজউদ্দিনের
বাড়ি, বিজ্ঞানী মেঘনাথ সাহার বাড়ি, রবীন্দ্র স্মৃতিবিজড়িত কাওরাইদ
বাংলো, ভাওয়াল রাজবাড়ি, বলধার জমিদারবাড়ি, পূবাইল জমিদারবাড়ি,
বলিয়াদী জমিদারবাড়ি, কাশিমপুর জমিদারবাড়ি, দত্তপাড়া জমিদারবাড়ি,
হায়দ্রাবাদ দীঘি, ভাওয়াল কলেজ দীঘি, রাহাপাড়া দীঘি, টেংরা দীঘি,
তেলিহাটী দীঘি, সিঙ্গার দীঘি (পালরাজাদের রাজধানী নগরী), সিঙ্গার দীঘি,
কাউছি টিহর, কর্ণপুর দীঘি, চৌড়াদীঘি, মাওনা দীঘি, ঢোলসমুদ্র দীঘি ও
পুরাকীর্তি, রাজবিলাসী দীঘি, কোটামুনির ডিবি ও পুকুর, মনই বিবি-রওশন
বিবির দীঘি (চান্দরা), মকেশ্বর বিল, বিল বেলাই, উষ্ণোৎস, গঙ্গা (সরোবর)
তীর্থক্ষেত্র, ভাওয়াল রাজশ্মশানেশ্বরী, টোক বাদশাহী মসজিদ, সমাধিক্ষেত্র
(কবরস্থান), চৌড়া, কালীগঞ্জ সাকেশ্বর আশোকামলের বৌদ্ধস্তম্ভ
(ধর্মরাজিকা), পানজোড়া গির্জা, ব্রাহ্মমন্দির, সমাধিক্ষেত্র, গুপ্ত
পরিবার, সেন্ট নিকোলাস (চার্চ), বক্তারপুর, ঈশা খাঁর মাজার, তিমুলিয়া
গির্জা।

গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিসৌধ, চন্দ্রভর্ম ফোর্ট ( কোটাল দুর্গ), মুকসুদপুরের
ঐতিহাসিক নিদর্শন, বহলতলী মসজিদ, ধর্মরায়ের বাড়ি, থানাপাড়া জামে
মসজিদ, খাগাইল গায়েবি মসজিদ, কোর্ট মসজিদ, সেন্ট মথুরানাথ এজি চার্চ,
সর্বজনীন কালীমন্দির, বিলরুট ক্যানেল, আড়পাড়া মুন্সীবাড়ি, শুকদেবের
আশ্রম, খানার পাড় দীঘি, উলপুর জমিদারবাড়ি, ’৭১-এর বধ্যভূমি স্মৃতিসৌধ
(স্মৃতিস্তম্ভ)।

জামালপুর

হজরত শাহ জামালের (রহ.) মাজার, হজরত শাহ কামালের (রহ.) মাজার, পাঁচ
গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ (উনবিংশ শতাব্দী), নরপাড়া দুর্গ (ষোড়শ
শতাব্দী), গান্ধী আশ্রম, দয়াময়ী মন্দির, দেওয়ানগঞ্জের সুগার মিলস,
লাউচাপড়া পিকনিক স্পট।

কিশোরগঞ্জ

ঈশা খাঁর জঙ্গলবাড়ি, এগারসিন্ধুর দুর্গ, কবি চন্দ্রাবতীর শিবমন্দির,
দিল্লির আখড়া, শোলাকিয়া ঈদগাহ, পাগলা মসজিদ, ভৈরব সেতু, হাওরাঞ্চল,
সুকুমার রায়ের বাড়ি, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, দুর্জয়
স্মৃতিভাস্কর্য।

মাদারীপুর

হজরত শাহ মাদারের দরগাহ, আলগী কাজিবাড়ি মসজিদ, রাজা রামমন্দির
ঝাউদিগিরি, আউলিয়াপুর নীলকুঠি, মিঠাপুর জমিদারবাড়ি, প্রণব মঠ,
বাজিতপুর, মঠের বাজার মঠ, খোয়াজপুর, খালিয়া শান্তি কেন্দ্র, পর্বতের
বাগান, শকুনী লেক, সেনাপতির দীঘি।

মানিকগঞ্জ

বালিয়াটি প্রাসাদ, তেওতা জমিদারবাড়ি, তেওতা নবরত্ন মঠ, মানিকগঞ্জের
মত্তের মঠ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিব সিদ্ধেশ্বরী মন্দির, শ্রী শ্রী
আনন্দময়ী কালীবাড়ি, গৌরাঙ্গ মঠ, নারায়ণ সাধুর আশ্রম, মাচাইন গ্রামের
ঐতিহাসিক মাজার ও পুরনো মসজিদ, বাঠইমুড়ি মাজার।

মুন্সীগঞ্জ

বল্লাল সেনের দীঘি, হরিশ্চন্দ্র রাজার দীঘি, রাজা শ্রীনাথের বাড়ি,
রামপাল দীঘি, কোদাল ধোয়া দীঘি, শ্রীনগরের শ্যামসিদ্ধির মঠ, সোনারংয়ের
জোড়া মঠ, হাসারার দরগাহ, ভাগ্যকূল রাজবাড়ি, রাঢ়ীখালে জগদীশচন্দ্র বসুর
বাড়ি, কুসুমপুরে তালুকদার বাড়ি মসজিদ, তাজপুর মসজিদ, পাথরঘাটা মসজিদ,
কাজীশাহ মসজিদ, পোলঘাটার ব্রিজ, পাঁচ পীরের দরগাহ, সুখবাসপুর দীঘি,
শিকদার সাহেবের মাজার, বার আউলিয়ার মাজার, শহীদ বাবা আদমের মসজিদ,
ইদ্রাকপুর কেল্লা, অতীশ দীপঙ্করের পন্ডিতভিটা, হরগঙ্গা কলেজ গ্রন্থাগারে
কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ গাঙ্গুলীর আবক্ষ মার্বেল মূর্তি।

ময়মনসিংহ

শশী লজ, গৌরীপুর লজ, আলেকজান্ডার ক্যাসেল, শিল্পাচার্য জয়নুল আবেদিন
সংগ্রহশালা, স্বাধীনতাস্তম্ভ, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক,
ময়মনসিংহ জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, নজরুল স্মৃতি কেন্দ্র,
মুক্তাগাছা জমিদারবাড়ি, মহারাজ সূর্যকান্তের বাড়ি, গৌরীপুর রাজবাড়ি,
বীরাঙ্গনা সখিনার মাজার, রামগোপাল জমিদারবাড়ি, ফুলবাড়িয়া অর্কিড
বাগান, চীনা মাটির টিলা, আবদুল জববার স্মৃতি জাদুঘর, কুমিরের খামার,
তেপান্তর ফিল্ম সিটি।

নারায়ণগঞ্জ

লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, হাজীগঞ্জে ঈশা খাঁর কেল্লা, কদমরসুল দরগাহ,
পাঁচ পীরের দরগাহ, ইপিজেড আদমজী, মেরিন একাডেমী, লাঙ্গলবন্দ, সুলতান
গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, সোনাকান্দা দুর্গ, সালেহ বাবার মাজার,
গোয়ালদী মসজিদ, সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের এক গম্বুজবিশিষ্ট মসজিদ,
পাগলা ব্রিজ, বন্দর শাহী মসজিদ, মেরী এন্ডারসন (ভাসমান রেস্তোরাঁ), বিবি
মরিয়মের মাজার, রাসেল পার্ক, জিন্দাপার্ক।

নরসিংদী

উয়ারী বটেশ্বর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর, সোনাইমুড়ি টেক,
আশ্রাবপুর মসজিদ, ইরানি মাজার, দেওয়ান শরীফ মসজিদ, গিরিশ চন্দ্র সেনের
বাস্ত্তভিটা।

নেত্রকোনা

উপজাতীয় কালচারাল একাডেমী, বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক দৃশ্য,
রানীখং মিশন, টংক শহীদ স্মৃতিসৌধ, রানীমাতা রাশমণি স্মৃতিসৌধ, কমলা রানী
দীঘির ইতিহাস, নইদ্যা ঠাকুরের (নদের চাঁদ) লোক-কাহিনী, সাত শহীদের মাজার,
হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির (রহ.) মাজার, রোয়াইলবাড়ি কেন্দুয়া।

রাজবাড়ী

চাঁদ সওদাগরের ঢিবি (মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগরের
স্মৃতিচিহ্ন), মথুরাপুর প্রাচীন দেউল, শাহ পাহলোয়ানের মাজার, দাদ্শী
মাজার, জামাই পাগলের মাজার, নলিয়া জোডা বাংলা মন্দির, সমাধিনগর মঠ
(অনাদি আশ্রম), রথখোলা সানমঞ্চ, নীলকুঠি, মীর মশাররফ হোসেন স্মৃতি
কেন্দ্র, দৌলতদিয়া ঘাট।

শরীয়তপুর

মগর, মহিষারের দীঘি, রাজনগর, কুরাশি, বুড়ির হাটের মসজিদ, হাটুরিয়া
জমিদারবাড়ি, রুদ্রকর মঠ, রাম সাধুর আশ্রম, জমিদারবাড়ি, মানসিংহের
বাড়ি, শিবলিঙ্গ, সুরেশ্বর দরবার, পন্ডিতসার, ধানুকার মনসাবাড়ি।

শেরপুর

গড় জরিপার দুর্গ , দরবেশ জরিপ শাহের মাজার, বারদুয়ারী মসজিদ, হযরত শাহ
কামালের মাজার, শের আলী গাজীর মাজার, কসবার মুগল মসজিদ, ঘাঘরা লস্কর
বাড়ী মসজিদ, মাইসাহেবা মসজিদ, নয়আনী জমিদারের নাট মন্দির, আড়াই আনী
জমিদার বাড়ি, পৌনে তিন আনী জমিদার বাড়ি, গজনী অবকাশ কেন্দ্র।

টাঙ্গাইল

আতিয়া মসজিদ, শাহ্ আদম কাশ্মিরির মাজার, পরীর দালান, খামারপাড়া মসজিদ ও
মাজার, ঝরোকা, সাগরদীঘি, গুপ্তবৃন্দাবন, পাকুটিয়া আশ্রম, ভারতেশ্বরী
হোমস, মহেড়া জমিদারবাড়ি/পুলিশ ট্রেনিং সেন্টার, মির্জাপুর ক্যাডেট
কলেজ, পাকুল্লা মসজিদ, কুমুদিনী নার্সিং স্কুল/কলেজ, নাগরপুর
জমিদারবাড়ি, পুন্ডরীকাক্ষ হাসপাতাল, উপেন্দ্র সরোব, গয়হাটার মঠ,
তেবাড়িয়া জামে মসজিদ, পাকুটিয়া জমিদারবাড়ি, বঙ্গবন্ধু সেতু, এলেঙ্গা
রিসোর্ট, যমুনা রিসোর্ট, কাদিমহামজানি মসজিদ, ঐতিহ্যবাহী পোড়াবাড়ি,
সন্তোষ, করটিয়া সা’দত কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, বিন্দুবাসিনী
বিদ্যালয়, মধুপুর জাতীয় উদ্যান, দোখলা ভিআইপ রেস্ট হাউস, পীরগাছা
রাবারবাগান, ভূঞাপুরের নীলকুঠি, শিয়ালকোল বন্দর, ধনবাড়ি মসজিদ ও নবাব
প্যালেস, নথখোলা স্মৃতিসৌধ, বাসুলিয়া, রায়বাড়ী, কোকিলা পাবর
স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।

Monday, March 25, 2019

কিছু প্রয়োজনীয় সুত্রাবলী

কিছু প্রয়োজনীয় সুত্রঃ
.
1. (a+b)²= a²+2ab+b²
2. (a+b)²= (a-b)²+4ab
3. (a-b)²= a²-2ab+b²
4. (a-b)²= (a+b)²-4ab
5. a² + b²= (a+b)²-2ab.
6.a² + b²= (a-b)²+2ab.
7. a²-b²= (a +b)(a -b)
8. 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9. 4ab = (a+b)²-(a-b)²
10. ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11. (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc +ca)
12. (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13. (a+b)³ = a³+b³+3ab(a+b)
14. a-b)³= a³-3a²b+3ab²-b³
15.(a-b)³= a³-b³-3ab(a-b)
16. a³+b³= (a+b) (a²-ab+b²)
17. a³+b³= (a+b)³-3ab(a+b)
18. a³-b³ = (a-b) (a²+ab+b²)
19. a³-b³ = (a-b)³+3ab(a-b)

দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের রুপ জেনে নেই

দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপঃ
◉ পিং → পিতা
◉ জং → স্বামী
◉ গং → সকল
◉ সাং → ঠিকানা
◉ দং → দখল
◉ মোং → মোকাম ( দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠানের
ক্ষেত্রে ব্যবহার হয়)
◉ এজমালি → যৌথমালিকানা
◉ জঃ → জমা
◉ কিঃ → কিস্তি
◉ ছানি → পুর্ন-বিবেচনার জন্য প্রার্থনা
◉ ছোলেনামা→ আপোষ
◉ কিত্তা → জমির অংশ
◉ তমঃ → তসমুক ( বন্ধকনামা)
◉ বিতং → বিস্তারিত
◉ চৌঃ → চারদিকের সীমানা
◉ খারিজ → বাতিল

১৫ তম শিক্ষক নিবন্ধন -২০১৮ কিছু টিপস

■১৫ তম শিক্ষক নিবন্ধন -২০১৮
প্রশ্ন বিন্যাস/
মানবন্টন ও নিবন্ধনের জন্য কি কি পড়বেন দেখে নিনঃ
আগামী ১৯ এপ্রিল পরীক্ষা এই স্বল্প সময়ে যারা শিক্ষক নিবন্ধনে পাশ করতে চান, পোষ্ট'টি তাদের জন্যই-
………………………………………
___■✺》স্কুল -২ ও স্কুল এবং কলেজ পর্যায়ঃ
পরিক্ষার আর বেশি দিন বাকি নেই। হাতে মাত্র ২৫ দিন এর মত সময় আছে।
.
___মূলতঃ নিবন্ধনের প্রিলিতে পাশ করা সহজ। তুলনামূলক প্রশ্নও অনেক সহজ আসে।
___প্রিলি.পরীক্ষা হবে সর্বমোট ১০০ মার্কের । সময় ১ ঘন্টা। পাশ মার্ক ৪০। কিন্তু আপনার টার্গেট, কাট মার্ক
৪৮-৫০ মাথায় রেখেই পরিক্ষায় অংশ নিন। একটু ভালো করে পড়লেই বাংলা, ইংরেজি ও গনিত মিলিয়ে ৭৫ এ ৪৮-৫০ পাওয়া সহজ। এবং সাধারন জ্ঞান ২৫ এ ১৪/১৫ সহজেই পাওয়া যাবে।
.
মনে রাখবেন, প্রিলিতে টিকলেই আপনি রিটেন
পরীক্ষা দেবার সুযোগ পাবেন।
.
____ আসুন দেখে নেয়া যাক মান বন্টনঃ
❍➢বাংলা.......২৫
❍➢ইংরেজি......২৫
❍➢গণিত..... ২৫ এবং
❍➢সাধারণ জ্ঞান...২৫
( বাংলাদেশ +আন্তজাতিক
+বিজ্ঞান + কম্পিউটার/তথ্য প্রযুক্তি)
■✺》কিভাবে পড়া শুরু করবেন:
___প্রথমত : ৯ম - ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের
বিগত বছর সমূহের প্রশ্নসমূহ ব্যাখ্যাসহ দেখবেন। কেননা, পূর্ববর্তী বছর থেকে ১৫-২০% প্রশ্ন রিপিট হয়।
.
___বিসিএস থেকেও প্রশ্ন রিপিট হয়। তাই ৩৪-৩৯
পর্যন্ত বিসিএস এর প্রশ্ন একবার হলে ও ব্যাখ্যাসহ দেখে যান।
.
___প্রাথমিক বিদ্যালয়ে আসা ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রশ্ন গুলো ভালোভাবে পড়েন। এখান থেকে ১০০ মধ্যে ২০ মার্ক পেতে পারেন।
ওভার অল, বিগত নিবন্ধন প্রশ্ন + ৩৪ টু ৩৯তম বিসিএস+ প্রাথমিক বিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্ন পড়লে আপনার ৩৫-৪৫% প্রিপারেশন হয়ে যাবে।যা পাশ করার যথেষ্ট মার্ক।
_____
■✺》এবার আসুন বিষয় ভিত্তিক কি কি পড়তে হবে দেখে নিইঃ
.
__________#বাংলাঃ প্রায় ৪/৫ মার্ক।
....সাহিত্য, অংশঃ বাংলায় সাহিত্য অংশ থেকে ৪/৫টির বেশি প্রশ্ন আসে না।
৯ম-দশম ও ১১-১২ এর সাহিত্য পাঠ বইয়ে কবি ও
সাহিত্যিকদের। জন্ম-মৃতু্ সালগুলো দেখতে পারেন। বিশেষতঃ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, জসিম উদ্দীন, বঙ্গিমচন্দ্র, শরৎচন্দ্র, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হুমায়ুন আহমেদ, জহির রায়হান, বেগম রোকেয়া, মাইকেল মধূসূদন, মুনির চৌধুরী, প্রমথ চৌধুরী, ফররুখ আহমেদ, সুফিয়া কামাল এগুলো পড়লেই হবে।
.
_____#ব্যাকরনঃ প্রায় ১৪ থেকে ১৭ মার্ক।
....ব্যাকরনঃ বাংলা ব্যাকরন থেকেই প্রশ্ন বেশি হয়। এই অংশ থেকে ১৪ থেকে ১৭টি প্রশ্নও আসে।
বিরামচিহ্ন, শুদ্ধ/অশুদ্ধ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, সমাস, কারক,প্রকৃতি/ প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, লিঙ্গ ও বিভিন্ন ভাষা থেকে আগত শব্দ সম্ভার থেকে ১টি করে প্রশ্ন থাকে। তাই এই অংশের নিয়ম ভাল করে বুঝে বুঝে মুখস্থ করে নিন। বাগধারা, উপসর্গ, বাক্য সংকোচন,
বিপরীত শব্দও দেখে নিতে পারেন।
.
____ # ইংরেজিঃ গ্রামার থেকে ১৭ থেকে ১৯টি প্রশ্ন থাকে।
Tense, Parts of speech, right forms of verb,
article, (voice, naration, degree, sentence /
transformation of sentence conditional,
preposition, Correct spilling, correct sentense, idom and phrases, translation,
synonym and antonyms.
.
যারা ইংরেজিতে দূর্বল তারা
(Preposition, Correct spilling, tense,right forms of verb, article,
conditional) পড়ুন; এখান থেকে ৫-৭ মার্ক পাবেনই ইন-শা-আল্লাহ্।
.
___literature থেকে ১-৩ মার্ক এর বেশি আসে না।
.
______ #গনিতঃ
পার্টিগনিতঃ ৯ থেকে ১২ মার্ক আসে।
.
সিরিজ বা শুন্যস্থান, লসাগু গসাগু, লাভ ক্ষতি, ভগ্নাংশ, ঐকিক নিয়ম, শতকরা, গড়, সুদ কষা, বর্গ অংক সমূহর প্রতিটি টপিক থেকে ১টা করে থাকে। তাই টপিক ধরে ধরে শেষ করে পেলুন।
.
_____ # বীজগনিতঃ ৫ থেকে ৮ মার্ক আসে।
মাননির্ণয়, উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, ল.সা.গু, লগারিদম, সেটবিন্যাস এখান থেকে ৪ থেকে ৬ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ।
.
_______ # জ্যামিতি : ২ থেকে ৪ মার্ক আসে। তবে কলেজের পর্যায়ে
ত্রিকোনমিতি ও পরিমিতি থেকে ৪ মার্কের অধিক প্রশ্ন থাকতে পারে।
ভালো প্রস্তুতি চাইলে....
রেখা, কোণ, ত্রিভুজ, চতুৰ্ভুজ এর সংঙ্গা, প্রকারভেদ ও কোনের পরিমাপ দেখে যেতে পারেন।
.
_______ # সাধারন জ্ঞানঃ
( বাংলাদেশ +আন্তর্জাতিক
+বিজ্ঞান + কম্পিউটার/তথ্য প্রযুক্তি)
______#বাংলাদেশ বিষয়াবলীঃ ৮ থেকে ১১টি প্রশ্ন আসে।
.
এই অংশের জন্য ১১তম জাতীয় সংসদ নির্বাচন; প্রয়াত, খেলাধুলা, ইতিহাস, ভাষা আন্দােলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন অঞ্চলের নতুন পুরাতন নাম, জাতীয় সংসদ, সংবিধান, বিশেষ ব্যক্তিত্ত্ব, নতুন স্থাপনা, স্থপতি, চুক্তি ও খুব সাম্প্রতিক ঘটে যাওয়া উল্লেখযোগ্য বিষয়াদি থেকে বেশি প্রশ্ন আসে।
.
_____ # আর্ন্তজাতিক বিষয়াবলীঃ ৩ থেকে ৪টি প্রশ্ন থাকবে
নোবেল পুরষ্কার ২০১৭, জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন, এশিয়া, ইউরোপ
ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা ও এশিয়ার বিভিন্ন দেশের প্রাচীন নাম, লাইন বা সীমারেখা ও খেলাধুলা থেকে গতানুগতিক প্রশ্ন আসেই।
.
_____ # বিজ্ঞান ও ভূগোলঃ
এই অংশ থেকে ৬ থেকে ৯ মার্ক আসে।
বিভিন্ন একক, মানবদেহ, সৌরজগৎ, পরিমাপক যন্ত্র:(যেমন:ভূমিকম্প পরিমাপক.......),বিভিন্ন কালচার(যেমন:এপি
কালচার), নতুন জাত।
.
______#কম্পিউটারঃ ৩ থেকে ৫ মার্ক আসে।
এর জন্য ৩৪-৩৯তম বিসিএস এ আসা প্রশ্নগুলো দেখতে পারেন।
.
■✺》রেফারেন্স বুক:
১. প্রফেসর সহ অন্যান্য প্রকাশনীর বেসরকারি
শিক্ষক নিবন্ধন গাইড)
২.বাংলার জন্য ৯ম-১০ম শ্রেনীর বোর্ড বই।
৩.ইংরেজির জন্য ৯ম-১০ম শ্রেনীর যেকোন গ্রামার বই।

সিলেট বিভাগের আকর্ষণীয় কিছু টুরিস্ট স্পট

♥♥সিলেট বিভাগের আকর্ষণীয় টুরিস্ট স্পট♥♥, ঈদের পর আপনি
কোথায় যাচ্ছেন?
পাহাড়, বন-বনানী, বিস্তৃত জলাভূমির অফুরান বৈচিত্রে
ঘেরা সিলেট বিভাগ এমনিতেই পর্যটকদের কাছে টানে।
এ বিভাগে রয়েছে অজস্র আকর্ষণীয় টুরিস্ট স্পট। নিচে
এখানকার সেরা স্পটগুলোর তালিকা দেয়া হলো:
হবিগঞ্জ: বিথঙ্গল আখড়া, বানিয়াচং প্রাচীন
রাজবাড়ির ধংসাবশেষ, বানিয়াচং পুরানবাগ মসজিদ ও
খরতির জঙ্গল, সাগরদীঘি, হব্যা গোমার দারা গুটি,
নাগুড়া ফার্ম, সাতছড়ি রিজার্ভ ফরেস্ট, কালেঙ্গা
রিজার্ভ ফরেস্ট, রাবারবাগান, ফ্রুটসভ্যালি,
সিপাহসালার হজরত শাহ সৈয়দ নাসির উদ্দিনের (রহ.)
মাজার, লালচান্দ চা-বাগান, দেউন্দি চা-বাগান,
লস্করপুর চা-বাগান, চন্ডীছড়া চা-বাগান, চাকলাপুঞ্জি
চা-বাগান, চান্দপুর চা-বাগান, নালুয়া চা-বাগান, আমু
চা-বাগান, রেমা চা-বাগান, দারাগাঁও চা-বাগান,
শ্রীবাড়ী চা-বাগান, পারকুল চা-বাগান, সাতছড়ি চা-
বাগান।
মৌলভীবাজার: চা-বাগান, মাধবকুণ্ডু, মাধবকুণ্ডু ইকো
পার্ক, বর্ষিজোড়া ইকো পার্ক, হজরত শাহ মোস্তফার
(রহ.) মাজার, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান
স্মৃতিসৌধ।
সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওর, হাছনরাজা মিউজিয়াম,
লাউড়ের গড়, ডলুরা শহীদদের সমাধিসৌধ, টেকেরঘাট
চুনাপাথর খনি প্রকল্প। বাগবাড়ি টিলা, সেলবর্ষ জামে
মসজিদ, সুখাইড় কালীবাড়ি মন্দির, কাহালা কালীবাড়ি,
মহেষখলা কালীবাড়ি, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল
ইউনিয়নে হলহলিয়া গ্রামে রাজা বিজয় সিংহের
বাসস্থানের ধ্বংসাশেষ।
সিলেট: জাফলং, ভোলাগঞ্জ, লালাখাল, তামাবিল,
হাকালুকি হাওর, ক্বীন ব্রিজ, হজরত শাহজালাল (রহ.) ও
শাহ পরানের (রহ.) মাজার, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের
বাড়ি, হাছনরাজার মিউজিয়াম, মালনীছড়া চা-বাগান,
এমএজি ওসমানী বিমানবন্দর, পর্যটন মোটেল,
জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক, আলী আমজাদের
ঘড়ি, জিতু মিয়ার বাড়ি, মণিপুরী রাজবাড়ি, মণিপুরী
মিউজিয়াম, শাহী ঈদগাহ, ওসমানী শিশুপার্ক।

বিভিন্ন দেশ রাজধানী ও মূদ্রার নাম

বিভিন্ন দেশ রাজধানী ও মূদ্রার নাম দেশের নাম রাজধানীর নাম মুদ্রার নাম বাংলাদেশে ঢাকা টাকা পাকিস্তান ইসলামাবাদ রূপী ভারত নয়...